শনিবার ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৫১
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / বিশেষ সংবাদ / পেট্রোলপাম্প মালিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার

পেট্রোলপাম্প মালিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার

এশিয়ান বার্তা ডেস্ক:- জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধির দাবিতে এ খাতের ব্যবসায়ী ও শ্রমিকদের ডাকা চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর)  রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা ও আন্দোলনকারীদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিপিসির পরিচালক অনুপম বড়ুয়া সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক–শ্রমিক নেতারা ধর্মঘট স্থগিতে রাজি হয়েছেন। তাদের দাবি নিয়ে বিপিসি কাজ করছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবি পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিপিসির এই কর্মকর্তা।

এর আগে তেল বিক্রির কমিশন বৃদ্ধি ও জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরীর অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে গেজেট প্রকাশ করার দাবিতে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ডাক দিয়েছিল জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকরা।ধর্মঘটে যাওয়া সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন, জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতি।ধর্মঘটের খবর শুনে গতকাল রাত থেকেই বিভিন্ন পাম্পে তেল নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ লাইন চোখে পড়ে। আজ সকালে অনেকেই বিভিন্ন পাম্পে গিয়ে তেল না পেয়ে চরম ভোগন্তির শিকার হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*