বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:০৩
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / আন্তর্জাতিক / দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৮৬৪ সৈন্য নিয়ে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৮৬৪ সৈন্য নিয়ে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

দীর্ঘ কয়েক যুগ পর অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৮৬৪ জন অস্ট্রেলীয় সৈন্য নিয়ে সমুদ্রে ডুবে যাওয়া জাপানের একটি জাহাজের সন্ধান মিলেছে।

শনিবার (২২ এপ্রিল) অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস ৮৪ বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজের সন্ধান পাওয়ার কথা জানান।

জানা গেছে, সম্প্রতি বিজ্ঞানীরা দক্ষিণ চীন সাগরের লুজন দ্বীপের উত্তর-পশ্চিমে সমুদ্রের ১৩ হাজার ৩২৩ ফুট নিচে জাহাজটির সন্ধান পায় বিজ্ঞানীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবন্দিদের পাপুয়া নিউগিনি থেকে চীনের হাইনান প্রদেশে নিয়ে যাওয়ার সময় আমেরিকান যুদ্ধজাহাজ থেকে ছোড়া টর্পেডোর হামলায় ৮৬৪ জনকে নিয়ে ডুবে যায় জাহাজটি। এরপর থেকে আর জাহাজটির কোনো হদিস পাওয়া যাচ্ছিলো না। এই জাহাজডুবিকে অস্ট্রেলিয়ার ইতিহাসে ‘ভয়ংকরতম দুর্ঘটনা’ বলে মনে করা হয়।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, গভীর সমুদ্রে এস এস মন্টেভিডিও মারু নামের ওই জাহাজের খোঁজ মিলেছে। ১৯৪২ সালে ফিলিপাইনের কাছে সমুদ্রে জাহাজটি ডুবে গিয়েছিল। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*