বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৩
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / বাংলাদেশ / সিলেট / মৌলভীবাজার / গৃহবধূকে নির্যাতনের ভিডিও ফেসবুকে, স্বামী আটক

গৃহবধূকে নির্যাতনের ভিডিও ফেসবুকে, স্বামী আটক

এশিয়ান বার্তা ডেস্ক:-মৌলভীবাজারের কুলাউড়ায় রোজিনা বেগম নামে এক গৃহবধূকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় রোজিনার স্বামী আব্দুস ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে গতকাল সোমবার রোজিনাকে নির্যাতনের ঘটনা ঘটে। খবর পেয়ে ভুক্তভোগী রোজিনার ভাই বাবুল মিয়া পুলিশের সহায়তায় বোনকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি ৩ জনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা করেন। ওই মামলায় ছালামকে গ্রেপ্তার করা হয়। পারিবারিক সূত্র জানায়, পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের ছালামের সঙ্গে ৪ বছর আগে বিয়ে হয় রোজিনার। সোমবার ইফতার তৈরি করা নিয়ে স্বামী আব্দুস ছালাম ও শ্বশুর শফিক মিয়া তাঁর ওপর অমানবিক নির্যাতন চালান। এ সময় তাঁকে টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে এলে কেউ একজন ঘটনার একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়; যার পরিপ্রেক্ষিতে জড়িতদের বিচার দাবিতে সরব হয়ে ওঠে এলাকাবাসী।

মামলার বাদী বাবুল মিয়া জানান, বিয়ের পর এভাবে বেশ কয়েক দফা রোজিনার ওপর নির্যাতন চালিয়েছেন তাঁর স্বামী ও পরিবারের লোকজন। এসব নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে।

ওসি রতন দেবনাথ জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর রোজিনার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*