বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:১৮
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / আইন ও অপরাধ / আশ্রমে ইতোপূর্বে ১৩৫ জনের মৃত্যু হয়েছে,মিল্টন সমাদ্দার তিন দিনের রিমান্ডে

আশ্রমে ইতোপূর্বে ১৩৫ জনের মৃত্যু হয়েছে,মিল্টন সমাদ্দার তিন দিনের রিমান্ডে

এশিয়ান বার্তা ডেস্কঃ- মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমে ইতোপূর্বে আশ্রমে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২৫৬ জন নাম পরিচয়হীন মানুষ রয়েছেন। রিমান্ড শুনানিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২-মে) রিমান্ড শুনানির সময় মিল্টন সমাদ্দারকে কিছু প্রশ্ন করেন বিচারক। উত্তরে মিল্টন বলেন, চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রম ২০১৪ সালে প্রতিষ্ঠা করি। পরের বছর সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদন করি। আমাদের কার্যক্রম দেখে অধিদপ্তর ২০১৮ সালে নিবন্ধন দেয়৷ এখানে শুধু পরিচয়হীন ছিন্নমূল মানুষকে এনে আশ্রয় ও চিকিৎসা দিই। আশ্রম সাধারণ মানুষের অনুদানে পরিচালিত হয়। ২০১৭ সাল থেকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আয়-ব্যয়ের অডিট রিপোর্ট সংরক্ষণ করি। বর্তমানে এখানে ২৫৬ জন আশ্রিত মানুষ আছে। এ পর্যন্ত ১৩৫ জন আশ্রমে থাকা অবস্থায় মারা যায়৷ তাদের সমাহিতকরণের জন্য আমরা নিজস্ব চিকিৎসক দ্বারা নিশ্চিত হয়ে মৃত্যুর কারণ সম্বলিত প্রত্যয়নপত্র দিই। এটা শুধু দাফনের কাজে ব্যবহৃত হয়। এসব মানুষকে দাফনের দায়িত্ব নিতে আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে আবেদন করি। এমনকি হাইকোর্টেও আমরা আবেদন করেছিলাম। কিন্তু কেউ তাদের দায়িত্ব না নেওয়ায় নিজস্বভাবে তালিকা করে প্রত্যয়নপত্র দিয়ে দাফনের ব্যবস্থা করি।

এর আগে গতকাল বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় প্রতারণার মাধ্যমে জালিয়াতি, মানবপাচার এবং মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা দায়ের করে পুলিশ। দুপুর ১টা ২০ মিনিটের দিকে মিল্টন সমাদ্দারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় হাজির করা হয়। তকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন। আসামেপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি আব্দুল্লাহ আবু বলেন, মানবতার ফেরিওয়ালার নামে তিনি প্রতারণা, অর্থ তছরুপ, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও মানব পাচারের মতো ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাই এসব তথ্য উদঘাটনে তদন্ত কর্মকর্তার প্রার্থিত সাতদিনের রিমান্ড মঞ্জুর করা আবশ্যক।

জবাবে মিল্টনের আইনজীবীরা বলেন, রাস্তা থেকে অসুস্থ, বয়স্ক ও ছিন্নমূল মানুষকে তুলে এনে তিনি সেবা করেছেন। এটা যদি প্রতারণা হয়, তাহলে কিছু বলার নেই। তার বিরুদ্ধে ভুক্তভোগী হিসেবে কেউ কোনো অভিযোগ করেননি। আশ্রমের জন্য সাভারে ছয়তলা বিল্ডিং করেছেন। সেই বিল্ডিংয়ের রাস্তা নিয়ে দ্বন্দ্বের কারণে তিনি প্রভাবশালী মহলের চক্ষুশূল হয়েছেন। রিমান্ডে নেওয়ার মতো কোনো উপাদান মামলায় নেই। তাই আমরা রিমান্ডের বিরোধিতা করছি।

শুনানি শেষে আদালত বলেন, যেসব অভিযোগ এসেছে তা অত্যন্ত গুরুতর; এর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। তাই তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*