শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৩৪
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / রাজনীতি / সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামানের সমর্থনে বড় মিছিল

সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামানের সমর্থনে বড় মিছিল

এশিয়ান বার্তা ডেস্ক:- সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মিছিল করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। আজ শনিবার বেলা ৩টা ২০ মিনিটে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এ মিছিল বের হয়। এর আগে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে মিলিত হন। মিছিলটি নগরের চৌহাট্টা, জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। এ সময় ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগানে চারপাশ মুখর ছিল। মিছিলে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা ছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের দেখা যায়নি। মিছিলে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ১১ জন। আজ বেলা ১১টায় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে বেছে নেওয়া হয়। আগামী ২১ জুন ইভিএম পদ্ধতিতে সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*