বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪২
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / শিক্ষাঙ্গন / কুমিল্লা আইটি এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন কমিটির যাত্রা

কুমিল্লা আইটি এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন কমিটির যাত্রা

এশিয়ান বার্তা ডেস্ক:- কুমিল্লা আইটি এসোসিয়েশনের ইফতার দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন কমিটির যাত্রা শুরু। বুধবার (১২ এপ্রি) রাজধানীর একটি হোটেলে এই অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম হাজারির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম শুভ। নজরুল ইসলাম হাজারি বলেন,কুমিল্লা আইটি এসোসিয়েশন মূলত ঢাকাস্থ কুমিল্লার আইটি ব্যবসায়ীদের একটা ফোরাম। ব্যবসা উন্নয়ন এবং পিছিয়ে পড়া ব্যবসায়ীদের লজিস্টিক ফিনান্সিয়াল  সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে আনাই ফোরামের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ আইসিটি সাংবাদিক ফোরামের সভাপতি নাজনীন নাহারসহ আইটি সেক্টরের নানান ব্যবসায়ী সংগঠনের নেতারা শুভেচ্ছা বক্তব্যে নতুন কমিটিকে শুভকামনা জানান। নতুন কমিটির কর্মকর্তারা হলেন,সভাপতি নজরুল ইসলাম হাজারি, সহসভাপতি মোঃ সাজেদুল হক সাহিন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম শুভ, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ মাসুদ আলম, আইটি সম্পাদক ওমর হাসান, প্রচার প্রশাসন সম্পাদক শেখ কাউসার, দপ্তর সম্পাদক আবুল হাসেম, ক্রীড়া সংস্কৃতি সম্পাদক কামাল হোসেন, পরিচালক মোঃ রুমি (আইডিবি), পরিচালক মোঃ সোহেল হাসান ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতি, জি১১, ইসিএস,এমসিএস নেতৃবৃন্দসহ দেশের অন্যান্য  স্বনামধন্য আইটি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*