বুধবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৩১
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / আশুলিয়া / আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ: এনসিপি নেতাসহ গ্রেফতার ২

আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ: এনসিপি নেতাসহ গ্রেফতার ২

ফাহাদ-ই-আজমঃ- ঢাকার সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত শাকিল (২৩) এখনো পলাতক।
বুধবার (১২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার রাতে আশুলিয়ার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুর ইসলাম সানভি ও নাজিমকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী নিয়মিত সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করত। পরিবারের অভিযোগ, স্কুলে যাতায়াতের পথে শাকিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল।
সোমবার (১০ আগস্ট) সকালে ওই শিক্ষার্থীকে স্কুলে দিয়ে যান তার মা। দুপুরে মেয়েকে আনতে গিয়ে তিনি জানতে পারেন, আনুমানিক ২টার দিকে স্কুলের প্রধান ফটকের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা তাকে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক নিয়ে গেছে।
পরে শিক্ষার্থীর মা বাদী হয়ে মঙ্গলবার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় আশুলিয়ার মধুপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে শাকিলকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তে তৌহিদুর ইসলাম সানভি ও নাজিমের সঙ্গে অপহরণের ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রী অপহরণের মামলার তদন্তে গ্রেফতার দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তাদের সহযোগিতা ও ইন্ধনের বিষয়টি উঠে আসায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক প্রধান অভিযুক্ত শাকিলকে গ্রেফতার এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*