রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:১৮
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / অন্যান্য / ধামরাই / ঢাকার ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু

ফাহাদ-ই-আজম:- ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে কেন্দ্র করে চার যানবাহনের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই। নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা (স্নাতকোত্তর শিক্ষার্থী, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ) এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা, যিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার, একটি কভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল গতি কমিয়ে থামে। এর কিছুক্ষণ পর দ্রুতগতিতে আসা স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ সামনে থাকা তিনটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*