শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / আন্তর্জাতিক / রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক

এশিয়ান বার্তা ডেস্ক:- রাশিয়ার অধিকৃত পূর্ব ইউক্রেনে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

রোববার ভোরে চালানো এ হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন।হামলায় রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেসনিক’ ব্যবহার করেছে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া ৬০০ ড্রোন ও ৯০ ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার বেশিরভাগই প্রতিহত করা হলেও বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভে একটি স্কুল, বাজার ও আবাসিক ভবনে আগুন লাগে। বহু মানুষ মেট্রো স্টেশনে আশ্রয় নেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ‘উন্মাদ’ বলে আখ্যা দেন।

রাশিয়া জানায়, পূর্ব ইউক্রেনের স্টারোবিলস্কে ইউক্রেনের ড্রোন হামলায় ১৮ জন নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;