বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:১৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / কক্সবাজার / কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১

কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১

এশিয়ান বার্তা ডেস্ক:- কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এলাকায় বিএনপি নেতা লিয়াকত আলী সিকদার ওরফে লিয়াকত মেম্বারকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিতে মঈন উদ্দিন নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের পশ্চিম গেটে এ ঘটনা ঘটে। আহত মঈন উদ্দিনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পুলিশ পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ জিয়াউল হক জিয়া নামে একজনকে আটক করে এবং আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে। লিয়াকত মেম্বার অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;