বৃহস্পতিবার ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:১২
আপডেট
আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা
Home / লিড নিউজ / ঈদুল আজহা উপলক্ষে সাভারে পৌরসভার অনুমোদিত পশুর হাটের উদ্বোধন

ঈদুল আজহা উপলক্ষে সাভারে পৌরসভার অনুমোদিত পশুর হাটের উদ্বোধন

ফাহাদ-ই-আজমঃ- আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে সাভারের রেডিও কলোনি মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে হাটের কার্যক্রমের শুভ সূচনা করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার আহবায়ক নাজমুল হাসান অভি, জাবি ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আলোকুর রহমান এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান আলী।

এ সময় হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা হাটের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। হাট কর্তৃপক্ষ জানায়, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও সেবার কথা বিবেচনা করে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম ও মেডিক্যাল টিমসহ বিভিন্ন আধুনিক সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়াও হাটে আগত ক্রেতা ও বিক্রেতারা যেন নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*