সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪১
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / খেলাধুলা / ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ

ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ

এশিয়ান বার্তা ডেস্কঃ- প্রথমবারের মতো ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে ৭৮ রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বুধবার জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে রিজওয়ান ও সাজিদ দ্রুত রান তুলতে থাকেন। একসময় এই জুটি বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে শরীফুল ইসলামের আঘাতে ভাঙে পাকিস্তানের আশা। ৯৪ রানে গালিতে ক্যাচ দিয়ে ফিরে যান রিজওয়ান। সেঞ্চুরি বঞ্চিত হওয়ার পাশাপাশি দলের হারও তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

এর আগে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টেও বড় ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। ফলে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে এত টানা জয় পায়নি বাংলাদেশ দল।

এরপর বিপজ্জনক হয়ে ওঠা সাজিদ খানকে (২৮) ফিরিয়ে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে স্লিপে ক্যাচ দেন সাজিদ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা পারফরম্যান্সও দেখান তাইজুল। শেষ পর্যন্ত ৯৮তম ওভারে খুররম শাহজাদ আউট হলে ৩৫৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়।

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৬ রান। ক্রিজে ছিলেন ফর্মে থাকা মুহাম্মদ রিজওয়ান (৭৫*) ও সাজিদ খান (৮*)। হাতে ছিল আরও একটি পুরো দিন ও তিন উইকেট। ফলে শেষ দিনে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে।বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই জয় নতুন এক মাইলফলক হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*