বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫২
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন

অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন

এশিয়ান বার্তা ডেস্কঃ- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ৯ মাস বয়সী সুরাইয়া আলমের জন্য হাই ফ্লো নাজাল ক্যানুলা (অক্সিজেন পাইপ) জোগাড় করতে সারাদিন ছুটে বেড়ান তার বাবা মোহাম্মদ আলম। দামি ও সহজে অপ্রাপ্য ওই চিকিৎসা সরঞ্জামটি পাওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

সোমবার (১৮ মে) দুপুরে আইসিইউর সামনে ফোনে কথা বলার সময় নার্স জানান, তার মেয়ে আর বেঁচে নেই। খবরটি শুনে ভেঙে পড়েন তিনি। কয়েক মুহূর্ত আগেই জীবনরক্ষাকারী ওই যন্ত্র দ্রুত পাঠানোর জন্য অনুরোধ করছিলেন তিনি।

কক্সবাজারের আলোকচিত্রী মোহাম্মদ আলম মেয়ের চিকিৎসার খরচ জোগাতে নিজের ক্যামেরাও বিক্রি করেছিলেন। তবুও শেষ রক্ষা হয়নি। শিশুটির শরীরে হামের জটিলতা থেকে মস্তিষ্কে প্রদাহ (মিজেলস এনসেফালাইটিস) দেখা দেয় বলে চিকিৎসকেরা জানান।

মৃত্যুর পর মেয়ের মরদেহ নিয়ে স্বজনদের সঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন পরিবারটি, শোক ও কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*