বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:০৮
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / জাতীয় / দেশের ৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশন ও ৪ আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই চালু

দেশের ৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশন ও ৪ আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই চালু

এশিয়ান বার্তা ডেস্কঃ –  দেশের আটটি বিমানবন্দর, ছয়টি রেলস্টেশন ও চারটি আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। সংশ্লিষ্টদের দাবি, নতুন এ ব্যবস্থায় একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।

রোববার (১৭-মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ যাত্রীসেবাকেন্দ্রে বিনামূল্যে ওয়াইফাই চালু করা হয়েছে। তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টার্মিনাল, পার্কিং এলাকা এবং বোর্ডিং ব্রিজ পর্যন্ত পুরো এলাকায় যাত্রীরা ফ্রি ওয়াইফাই সুবিধা পাবেন। শুধু এই বিমানবন্দরেই প্রায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, যাত্রীসেবা সহজতর ও আন্তর্জাতিক মানের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে বিটিসিএলের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, গত কয়েক দিনে শুধু ঢাকা বিমানবন্দরেই ২০ হাজারের বেশি যাত্রী এ সেবা ব্যবহার করেছেন এবং প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*