সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৪৫
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / লিড নিউজ / সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা

সাভারে চাঁদার দাবীতে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা

এশিয়ান বার্তা ডেস্ক :- সাভারে ৫ লাখ টাকা চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা এসময় ওই ব্যবাসয়ীকে টেনেহিঁচড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

শনিবার সাভারের রাজফুলবাড়িয়া বাজারে লক্ষ ‘লক্ষণ ষ্টোর’ নামের ব্যবসায়ী স্বাধীন সাহার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী ও কর্মচারীসহ আহত হয়েছে অন্তত ৫ জন। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগী ব্যবসায়ী স্বাধীন সাহা অভিযোগ করে জানান, ঢাকা-২ আসনের এমপি আমান উল্লাহ আমানের নাম ভাঙ্গিয়ে ফুলবাড়িয়া এলাকার সাইদুল, সামছুল, মালেকসহ আরও ১০-১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী আমার কাছে বেশ কিছুদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। শনিবারও তারা আমার কাছে এসে চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রবেশ করে আমাকে ব্যাপক মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা আমাকে টেনেহিঁচড়ে বাইরে বের করে দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলুয়ে দেয়। আমি হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় আমার প্রতিবেশী ব্যবসায়ীরাও ভয়ে আমার পাশে এসে দাড়াতে সাহস পায়নি।

হামলার ঘটনায় ব্যবসায়ী স্বাধীন সাহা, কর্মচারী অন্তর, সাইফুলসহ আহত হয়েছে অন্তত ৫ জন।

দিনেদুপুরে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় পুরো বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্হানীয় গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাদের সাথেও অশোভন আচরন করেন।

সাভার ট্যানারী ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার সত্যতা পেয়েছি। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*