বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:০৫
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / খেলাধুলা / বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে শাস্তি পাচ্ছেন ৫ ক্রিকেটার

বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে শাস্তি পাচ্ছেন ৫ ক্রিকেটার

এশিয়ান বার্তা ডেস্কঃ বিপিএল-বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানেই যেন বিতর্ক। ২০২৫ বিপিএল যেন বিতর্কের সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। নানা অব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে ফ্রিক্সিংয়ের কালো থাবার অভিযোগও ওঠেছিল। সেটি নিয়ে নড়েচড়ে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত পাঁচজনের নাম এবং শাস্তি ঘোষণা করেছে বিসিবি।

বিপিএলের ১২তম আসরের ফিক্সিং তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটিও গঠন করেছিল বোর্ড।দীর্ঘ তদন্ত শেষে গত বছর ৯০ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল তদন্ত কমিটি। এরপর সেটি পর্যালোচনা করছিল বিসিবির দুর্নীতি দমন ইউনিট।পর্যালোচনা শেষে এবার শাস্তি ঘোষণা করল দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।শাস্তি পাওয়া পাঁচজন হলেন- লাবলুর রহমান (টিম ম্যানেজার), মো. তৌহিদুল হক তৌহিদ (সহ-মালিক), রেজওয়ান কবির সিদ্দিকি (টিম ম্যানেজার), অমিত মজুমদার (ক্রিকেটার) ও সামিনুর রহমান।

এই পাঁচজনকে ক্রিকেট সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম থেকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। তবে আগামী ১৪ দিনের মধ্যে শাস্তি পাওয়া ব্যক্তিরা আপিল করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*