শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২৯
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / রাজনীতি / বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রুকন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রুকন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

এশিয়ান বার্তা ডেস্কঃ- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রুকন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনের সভাপতিত্বে এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ যৌথ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসেন ও জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, নতুন বাংলাদেশে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায় জামায়াত। সারাদেশে নেতাকর্মীরা যে নির্যাতনের স্বীকার হয়েছেন ঈমানের পরীক্ষা মনে করে তা ভুলে যেতে হবে। দ্বীন প্রতিষ্ঠায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের মূল খলনায়ক পালিয়ে গেলেও তার দোসররা এখনও লুকিয়ে রয়েছে। তারা যেন আবারও ফিরে আসতে না পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, ইসলামি আন্দোলনের কাজ করকে গেলে বিপদ-মুসিবত আসবেই। তাই প্রতিশোধ পরায়ন হওয়া যাবে না। গত ৫ আগষ্ঠ যে স্বাধীনতা অর্জন হলো ছাত্রদের পাশাপাশি অনেকের মধ্যে সেখানে আলেম ওলাদেরও এতে অবদান রয়েছে। কোন গুজবে কান না দিতে এবং ফেসবুকের তথ্য যাচাই বাছাই না করে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ সময় কেন্দীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, দ্বীন কায়েমের কাজ সবার আগে প্রাধান্য দিতে হবে। আল্লাহর সাথে অঙ্গিকার করে নেয়া শপথের আলোকে জীবন পরিচালনা করতে হবে। সবাইকে দায়িত্বের সাথে দ্বীন প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, সবাইকে কুরআনের উপর জ্ঞান বাড়াতে হবে, সিরাত গ্রন্থ পড়তে হবে এবং জামাতে নামাজ পড়তে হবে। নিয়মিত তাহাজ্জুতের নামাজ পড়া, আল্লাহর কাছে সুন্দর করে চাওয়া, সর্বপরি নেক আমলের চর্চা বাড়াতে হবে। রুকন সম্মেলনে ঢাকা জেলা উত্তর ও দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা শাখার আমীর ও সেক্রেটারিসহ জেলার রুকনরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;