বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৭
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / ফেনী / সেনাবাহিনী-কোস্টগার্ড বন্যাদুর্গতদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে প্রস্তুত
Oplus_131072

সেনাবাহিনী-কোস্টগার্ড বন্যাদুর্গতদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে প্রস্তুত

এশিয়ান বার্তা ডেস্ক :- ফেনীর ফুলগাজী পরশুরামে বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও কোস্ট গার্ড। প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার।
জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যা কবলিতদের উদ্ধারে সেনাবাহিনীর ছয়টি বোট ফুলগাজী ও পরশুরামে উদ্ধার কাজ শুরু করেছে। তাদের আরও ছয়টি বোট এবং কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধারের জন্য সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত আছে। খারাপ আবহাওয়ার কারণে অভিযান শুরু করা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত বন্যায় একজন নিহতের তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
স্থানীয়রা বলছেন, বৃষ্টি বন্ধ না হওয়ায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এটি স্মরণকালের ভয়াবহ বন্যা। এমন বন্যা তারা বিগত ৪০ বছরেও দেখেননি তারা। ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে কোনোরকমে প্রাণ বাঁচান। কেউবা ঘরের ছাদে কিংবা টিনের ওপর উঠে রাত কাটিয়েছেন।
এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, উদ্ধার কাজ চলমান রয়েছে। বন্যাদুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে পানি এখনো বাড়ছে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা বলেন, উপজেলার চিথলিয়া, সলিয়া ও অলকা এলাকায় অনেক মানুষ আটকা পড়েছেন। রাত থেকে ফায়ার সার্ভিস ও শিক্ষার্থীদের নিয়ে উদ্ধার কাজ চলছে।
বন্যা পরিস্থিতি নিয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম কমল জানান, উপজেলার পাঁচ ইউনিয়নের ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
ফেনীর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, নদীর পানি বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতো পানি আগে কখনো দেখা যায়নি। পরিস্থিতি খুবই খারাপ।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বন্যাকবলিতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর ছয়টি বোট ফুলগাজী ও পরশুরাম উপজেলায় উদ্ধার কাজ শুরু করেছে। তাদের আরও ছয়টি বোট এবং কোস্টগার্ড বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*