বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০১
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / অন্যান্য / বিএনপির মনের জোড় কমে গেছে, গলার জোড় বেড়ে গেছে- সাভারে ওবায়দুল কাদের

বিএনপির মনের জোড় কমে গেছে, গলার জোড় বেড়ে গেছে- সাভারে ওবায়দুল কাদের

ফাহাদ-ই-আজম : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির মনের জোড় কমে গেছে, আর গলার জোড় বেড়ে গেছে।

বুধবার (৩-জুলাই) বিকেলে সাভারের হেমায়েতপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের এসময় আরও বলেন, বিএনপি কি কেউ চালায়, বিএনপি লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে। মধ্যরাতে ফরমান আসে। তিনি বলেন, বিএনপির বড় বড় নেতারা এখন তারেক আতঙ্কে আছে, কখন কার কি হয়? তাদের কমিটি ভূয়া, ভূয়া দলের ভূয়া জন্মদিন। আন্দোলন কবে, ঈদের আগে না পরে, এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর। দিন যায়, বছর যায়, আন্দোলন আর আসে না।

সেতু মন্ত্রী বলেন, বিএনপি এখন পরনির্ভর দলে পরিনত হয়েছে। এখন কোটা আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। এতে কোন কাজ হবে না। রেমিট্যান্স বেড়ে যাচ্ছে,  দেশের উন্নয়ন হচ্ছে, ভয়ের কোন কারন নেই। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনার মতো এতো সৎ আর নির্ভিীক নেতা আর এদেশে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজ চলছে। স্বৈরাচার, অন্যায় আর দূর্ণীতির বিরুদ্ধে আমরা সোচ্চার। দূর্ণীতিবাজরা পালিয়ে যাবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় এসময় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাড. কামরুল ইসলাম এমপি, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাভারের সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা, এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক সায়েম মোল্লাসহ আরও অনেকে এসময় বক্তব্য রাখেন।

এরআগে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে মিছিল সহকারে দলীয় নেতা-কর্মীরা দলে দলে সমাবেশস্হলে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*