বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:২২
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / আইন ও অপরাধ / অনুমতি ছাড়া কোনো সংগঠন কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে নির্ভয়ে কঠোর ব্যবস্থা :- ডিএমপি কমিশনার

অনুমতি ছাড়া কোনো সংগঠন কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে নির্ভয়ে কঠোর ব্যবস্থা :- ডিএমপি কমিশনার

এশিয়ান বার্তা ডেস্কে:- অনুমতি ছাড়া রাজধানীতে কোনো সংগঠন কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে নির্ভয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।

সোমবার(২-অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।এর আগে গত শনিবার ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডিএমপি কমিশনারের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না। জবাবে হাবিবুর রহমান বলেন, ভিসা নীতি কোনো একটি দেশের নিজস্ব বিষয়, এটা নিয়ে পুলিশের কারও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি মোকাবিলা অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করেন হাবিবুর রহমান।তিনি বলেন,ঢাকায় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে,তেমন সব ধরনের সক্ষমতা ডিএমপির রয়েছে।হাবিবুর রহমান বলেন,ডিএমপির মধ্যে থানাগুলোর সেবার মান বাড়ানোর জন্য ‘মেসেজ টু কমিশনার চালু করা হবে। তিনি বলেন, থানায় গিয়ে সেবা না পেলে ভুক্তভোগীদের যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন।এ ছাড়া ডিবিতে (ডিএমপির গোয়েন্দা বিভাগ) গিয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি তাঁকে জানাতে পারবেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা পৃথিবীর অন্যতম বৃহৎ নগরী। ট্র্যাডিশনাল ক্রাইম (প্রথাগত অপরাধ) থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।

যানজট এ শহরের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে হাবিবুর রহমান বলেন,আমি সবার আগে ডিএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে বৈঠক করেছি। সমস্যাগুলো শুনেছি। যানজট নিরসনে কাজ শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*