বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৩
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / খুলনা / বাগেরহাটের শরণখোলায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের শরণখোলায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি:-দুর্বৃত্তরা রাতে ঘরে ঢুকে পাপিয়া ও তার শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। আর পাপিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১১ই- আগস্ট) রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- ৩৫ বছর বয়সী পাপিয়া বেগম ও তার ৫ বছর বয়সী কন্যা সাওদা জেমি। দুর্বৃত্তরা সাড়ে ৭টার দিকে ঘরে ঢুকে পাপিয়া ও তার শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় পাপিয়াকে উদ্ধার করে রাত ৮টার দিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাত ৯টার দিকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে পাপিয়া বেগমকে তার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় বাড়ি থেকে কিছুটা দূরে পড়ে থাকা তার শিশু কন্যা সাওদা জেমীর মরদেহ উদ্ধার করে পুলিশকে জানানো হয়। তিনি আরও জানান, পাপিয়ার স্বামী আবু জাফর হাওলাদার কাজের সুবাদে ঢাকায় থাকেন। তার ছেলে জিহাদ (১৫) পিরোজপুরের মঠবাড়িয়াতে একটি দোকানে কাজ করে। মেয়েকে নিয়ে পাপিয়া বাড়িতে একাই থাকতেন। কী কারণে এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা বোঝা যাচ্ছে না।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, আমার ইউনিয়নের ১ নম্বর উত্তর রাজাপুর গ্রামে মা ও মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পারিবারিক কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশফাক জানান, হাসপাতালে আনার আগেই পাপিয়া বেগমের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম পাওয়া গেছে।

শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে কারা এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে এ সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি। তবে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*