বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:০৬
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / আন্তর্জাতিক / ডাচ উপকূলে ৩ হাজার গাড়ি বহনকারী জাহাজে আগুন, ক্রু সদস্য নিহত

ডাচ উপকূলে ৩ হাজার গাড়ি বহনকারী জাহাজে আগুন, ক্রু সদস্য নিহত

এশিয়ান বার্তা ডেস্ক:- ডাচ উপকূলে ৩ হাজার গাড়ি বহনকারী একটি জাহাজে আগুন লেগেছে। এতে একজন ক্রু সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে জাহাজটি যখন পানামার ফ্রেম্যান্টল হাইওয়েতে ছিল তখন আগুনের সূত্রপাত হয়। জাহাজটি মূলত জার্মানি থেকে মিশরের দিকে যাচ্ছিল। জাহাজে আগুন লাগার ফলে কয়েকজন ক্রু সদস্য ওভারবোর্ডে লাফ দিতে বাধ্য হয়। এসময় একজন ক্রু সদস্য মারা যায়।ডাচ কোস্টগার্ড জানায়, উদ্ধারকারী জাহাজ গিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অধিক পানি ব্যবহার করা হলে জাহাজটি ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। তাই জাহাজটিকে ভেসে রাখার চেষ্টাও করা হচ্ছে।

ডাচ ডিপার্টমেন্ট অফ ওয়াটারওয়েজ অ্যান্ড পাবলিক ওয়ার্কসের মুখপাত্র এডউইন ভার্স্টিগ বলেছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এটি নিভিয়ে ফেলা খুব কঠিন। কারণ জাহাজটি যেসব পণ্য রয়েছে সেগুলোর কারণে সহজে আগুন নেভানো সম্ভব নয়।

কোস্টগার্ড আরও জানিয়েছে, কীভাবে জাহাজে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কোন বৈদ্যুতিক গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*