শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪১
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / আইন ও অপরাধ / জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব সাময়িক বরখাস্ত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব সাময়িক বরখাস্ত

এশিয়ান বার্তা ডেস্ক:-জনপ্রশাসন মন্ত্রণালয়ের আগে থেকেই ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) যুগ্মসচিব ইফতেখার আহমদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭-এপ্রিল) ইফতেখার আহমদকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খাদ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক (সংস্থাপন) ইফতেখার আহমদকে বরখাস্ত করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে,তার বিরুদ্ধে ২০১৫ সালের ৭ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় হওয়া মামলায় ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়,গত ২৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় সরকারি চাকরি আইনের ধারা ৩৯ (২) অনুযায়ী যুগ্মসচিব (ওএসডি) ইফতেখার আহমদকে ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ হতে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*