শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বিনোদন / সারাদেশে ১০০টি সিনেমা হলে ‘লিডার, আমিই বাংলাদেশ’

সারাদেশে ১০০টি সিনেমা হলে ‘লিডার, আমিই বাংলাদেশ’

এশিয়ান বার্তা ডেস্ক:- ঈদুল ফিতরের দিন শনিবার (২২ এপ্রিল) থেকে সিনেমাটি একযোগে মুক্তি পেয়েছে। ইতোমধ্যেই সারাদেশ থেকে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে জানা যায়, বেশির ভাগ সিনেমা হলেই অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে দর্শক। ঢাকার মধুমিতা হলে ‘লিডার,আমিই বাংলাদেশ’ দেখে চরম উচ্ছ্বাসে বের হয়েছেন দর্শকরা। জানিয়েছেন দীর্ঘদিন তারা শাকিব খানের এমন সিনেমার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে তারা দেখতে পেরেছেন।

এর আগে চাঁদরাতে শুক্রবার (২১ এপ্রিল) রাত ৮টায় অন্তর্জালে প্রকাশ হলো বহুল প্রতিক্ষিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার ট্রেলার। প্রকাশের পরপরই সিনেমাপ্রেমীদের মাঝে আনন্দ বিরাজ করছে। ঝড় তোলে নেটমাধ্যমে।

প্রসঙ্গত, সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব খান, বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্টিবিউশন করছে টিওটি ফিল্মস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;