বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:১৭
আপডেট
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর
Home / লিড নিউজ / পানি পানের উপকারিতা

পানি পানের উপকারিতা

এশিয়ান বার্তা ডেস্ক:- শরীরে তরলের ভারসাম্য রক্ষা করতে পানি আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বেঁচে থাকার জন্য প্রত্যেক জীবের পানি পান করা উচিত। সকালে খালি পেটে পানি পান করলে দেহের বর্জ্য পদার্থ বের হয়ে যায়। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে পানির প্রয়োজনীয়তা অপরিসীম।

নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে গরমে পানি পানের উপকারিতা সম্পর্কে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ রুবাইয়া পারভীন রীতি। পুষ্টিবিদ রুবাইয়া পারভীন রীতি বলেন, পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত দেখা যায় তৃষ্ণা পেলে পানি খাওয়া হয়। আসলে এ বিষয়টা একেবারে উচিত নয়। নিয়মিত বেশি করে পানি পান করার চেষ্টা করা উচিত। বিশেষ করে গরমকালে পানি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শরীর ডিটক্স করতে পানি অনেক উপকার করে। একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের দৈনিক ২ থেকে আড়াই লিটার পানি পান করা উচিত। যারা কঠোর পরিশ্রম করে তাদের ক্ষেত্রে ৩ লিটার পানি করা উচিত। যারা মাঠে রোদের মধ্যে কঠোর পরিশ্রম করেন, তাদেরকে দৈনিক ৪ লিটার পানি খাওয়া অনেক গুরুত্বপূর্ণ। তবে যত বেশি পানি পান করবেন, তত বেশি সুস্থ থাকা সম্ভব। তবে পানি খাওয়ার ফলে বেশকিছু দিক নির্দেশনা রয়েছে।

রুবাইয়া পারভীন বলেন, অনেকে মনে করেন পানির পরিমাণ শুধুমাত্র পানি দ্বারা পূরণ করতে হবে, আসলে সেটি নয়। বরং চা, কফি, ফলের রস, স্যুপ পান করেও পানির শূন্যতা পূরণ করা সম্ভব। বিশেষ করে যেকোনো তরল জাতীয় খাবার হচ্ছে পানি। যারা দেহের ওজন কমাতে নিয়মিত পানি পান না করেন, তাহলে তাদের অনেক সমস্যা হয়। এই পুষ্টিবিদ আরও বলেন, মেটাবলিজম বৃদ্ধির ক্ষেত্রেও পানি খুব উপকারী। দৈনিক সকালে যদি আপনি ঘুম থেকে ওঠে খালি পেটে কুলি না করে আধা লিটার বা এক লিটার পানি পান করেন, তাহলে এটি আপনার জন্য খুবই উপকার হবে। কারণ মানবদেহের মুখের যে লালা রয়েছে, তা স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক উপকারী। যখন কোনও ব্যক্তি বাসি পেটে পানি পান করেন, তখন সেই ব্যক্তির গ্যাস্ট্রিক, অ্যাসিডিটির সমস্যা রোধ হচ্ছে। এর সঙ্গে মেটাবলিজম খুব সুন্দরভাবে কাজ করছে। এছাড়া স্কিন বা ত্বককে ভালো রাখতে পানি অনেক উপকারী ভূমিকা পালন করে। তাই আজ থেকে বেশি পরিমাণে পানি পান করুন আর নিজেকে সুস্থ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*