| |
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / ঢাকা / ২৮ অক্টোবরকে ঘিরে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসাবে ! র‍্যাব

২৮ অক্টোবরকে ঘিরে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসাবে ! র‍্যাব

এশিয়ান বার্তা ডেস্ক:- র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ও সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ২৮ অক্টোবরকে ঘিরে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসাবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার আল মঈন বলেন,২৮ অক্টোবরের সমাবেশ সামনে রেখে কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য জনগণের জানমাল রক্ষায় অর্পিত দায়িত্ব পালন করবে র‍্যাব। কেউ নাশকতার জন্য আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসতে না পারে তার জন্য ঢাকার প্রবেশপথে বসানো হবে চেকপোস্ট।

খন্দকার আল মঈন আরও বলেন,বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করবে এটিই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে দেখা গেছে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে র‍্যাব। সমাবেশেকে কেন্দ্র করে নিরাপত্তা দেওয়া হবে।

র‍্যাবের মুখপাত্র বলেন,২৮ অক্টোবর বেশ কয়েকটি দল সমাবেশের অনুমতি চেয়েছে। সমাবেশ কোথায় হবে সেটির অনুমতি ডিএমপির এখতিয়ারভুক্ত। এলিট ফোর্স র‍্যাবের মূল কাজ জনগণের নিরাপত্তা দেওয়া। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য র‍্যাব দায়িত্ব পালন করে যাবে।

খন্দকার আল মঈন বলেন,সমাবেশকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে রাজধানীসহ মহাসড়কগুলোতে টহল জোরদার করা হয়েছে।যাতে করে সাধারণ জনগণ নিশ্চিন্তে তাদের কাজগুলো করতে পারেন।নিয়মিত টহলের পাশাপাশি পুরো টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।কারও যদি নাশকতার পরিকল্পনা থাকে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চলছে। সর্বোপরি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের নাশকতা বা সহিংসতা করতে না পারে এ জন্য গোয়েন্দারাও কাজ করছে। সাইবার ওয়ার্ল্ডেও র‍্যাবের কাজ চলছে।

কমান্ডার মঈন বলেন,এরপরেও যদি কোনো নাশকতা বা সহিংসতা হয় সেক্ষেত্রে র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স, স্পেশাল ফোর্স প্রস্তুত রয়েছে।যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য র‍্যাব সদা প্রস্তুত রয়েছে।

জামায়াত ইসলামীর সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন,সমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা তা ডিএমপি দেখবে। যদি অনুমতি দেওয়া না হয় এবং জামায়াত সমাবেশ করার চেষ্টা বা নাশতার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*