| |
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / রাজশাহী / নওগাঁ / নওগাঁয় ৫০ বছর পর ৭৫ শতাংশ জমি পেল বাংলাদেশ

নওগাঁয় ৫০ বছর পর ৭৫ শতাংশ জমি পেল বাংলাদেশ

এশিয়ান বার্তা ডেস্ক:- নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ সীমান্তে প্রায় ৫০ বছরের বিরোধ নিষ্পত্তির পর ৭৫ শতাংশ জমির মালিকানা পেয়েছে বাংলাদেশ সরকার। এ উপলক্ষে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ধামইরহাট সীমান্তে আগ্রাদ্বিগুণ ইউনিয়নের রামচন্দ্রপুর ফুটবল মাঠে এ বৈঠকের পর জমির মালিকানা পায় বাংলাদেশ।

বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ বিজিবি সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ সীমান্তের মেইন পিলার ২৫৭-এর সাব পিলার ২০-এর কাছে কিছু জমি নিয়ে বিএসএফের দীর্ঘ দিনের বিরোধ চলছিল। ওই জমিটি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে হওয়ায় সেখানে বাংলাদেশের কৃষকরা চাষাবাদ করছিল। বিরোধ নিষ্পত্তি এবং বিদ্যমান জটিলতা নিরসন করতে বিএসএফের সঙ্গে বিজিবি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে আজ বুধবার এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন এবং ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ আরাদপুরের মধ্যে সীমান্ত পিলার ২৫৮/৬-এসের নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাদ্বিগুণ ইউনিয়নের রামচন্দ্রপুর ফুটবল মাঠে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নওগাঁর ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন। অপরদিকে ১২ সদস্যবিশিষ্ট বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের আরাদপুর ১৬৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় কুমার মিশ্র। এরপর উভয় দেশের সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করা হয়। জমি নির্ধারণ শেষে ৭৫ শতাংশ জমি পায় বাংলাদেশ সরকার। তবে ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো পক্ষই বর্ণিত জমিটি ভোগদখল করতে পারবে না মর্মে সিদ্ধান্তের মাধ্যমে পতাকা বৈঠকটি শেষ হয়। এ সময় ভারতের ও বাংলাদেশের ভূমি অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*