বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৭
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / রাজনীতি / শেখ হাসিনার নেতৃত্বে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে

শেখ হাসিনার নেতৃত্বে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে

এশিয়ান বার্তা ডেস্ক:- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, দুশো বছর আগের নবাব সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র, একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা। আবারও চারদিকে সেই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এ কারণে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। সোমবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবসে শেখ হাসিনা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন এমপি, পারভিন জামান কল্পনা, গ্লোরিয়া জামান ঝর্ণা এমপি, শ্রী নির্মল চ্যাটার্জি, মেহেরপুর জেলা আ. লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শেখ হাসিনা তার গভীর দূরদর্শিতা থেকে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। না হলে ষড়যন্ত্রকারীরা সফল হবে। সামনে জাতীয় নির্বাচন। তাই সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*