শনিবার ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৫১
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / আন্তর্জাতিক / রাতভর ইসরাইলের বিমান হামলায় ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত

রাতভর ইসরাইলের বিমান হামলায় ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত

এশিয়ান বার্তা ডেস্ক:- গাজা উপত্যকায় রাতভর ইসরাইলের বিমান হামলায় ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই ফিলিস্তিনি ভূখণ্ডে টানা তিন সপ্তাহ ধরে ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণ করছে। গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) সংঘটিত হতাহতের ঘটনা একদিনের হিসাবে সর্বোচ্চ।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা গতকাল ৪০০টিরও বেশি হামাস লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে। এ ছাড়া তারা হুঁশিয়ারি দিয়ে আরও জানায়, ফিলিস্তিনি সংগঠনটিকে নির্মূল করতে তাদের লক্ষ্য অর্জনে আরও সময় লাগবে। খবর আলজাজিরার।গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিক হামলায় এক হাজার ৪০০ লোককে হত্যা করে।

এই হামলার জবাবে গাজায় অবিরাম বিমান হামলা শুরু করে ইসরাইল ।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের পাল্টা হামলায় দুই হাজার ৩৬০ জন শিশুসহ কমপক্ষে পাঁচ হাজার ৭৯১ জন নিহত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টার হামলাতেই ৭০৪ জন লোক নিহত হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানান, গেল দুই সপ্তাহের বোমাবর্ষণের মধ্যে গত ২৪ ঘণ্টাতেই হতাহতের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি।গাজায় অবস্থানরত আলজাজিরার প্রতিবেদক ইয়োমনা এলসায়েদ বলেন,হাজার হাজার পরিবার তাৎক্ষণিকভাবে বাস্তুচ্যুত হয়ে পড়েছে, চারদিকে কেবল ধ্বংস আর ধ্বংসের চিহ্ন। আকাশে শোনা যাচ্ছে ইসরায়েলের ড্রোন আর যুদ্ধবিমানের শব্দ। সবাই বলছে, সবাই অনুভব করছে, উপত্যকার কোনো অংশই এখন আর নিরাপদ নয়।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, বিমান হামলায় হামাসের তিনজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কর্মীরা জানান, বিমান হামলা চালানো হয়েছে বেশ কিছু আবাসিক ভবনে। এসব ভবনের বেশকিছু রয়েছে গাজার দক্ষিণ অংশে, যেখানে ইসরাইল বাহিনী গাজার সাধারণ মানুষকে আশ্রয় নিতে বলেছে।গত রাতের একটি হামলায় গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে একটি চারতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এতে কমপক্ষে ৩২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। ওই হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন এ তথ্য দিয়েছেন।এ ছাড়া গাজা শহরের বাহলোল পরিবারের একটি বাড়িতে হামলায় ১৯ জন নিহত হয়। এ সময় ১২ জনেরও বেশি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এদিকে বোমা হামলা চালানোর পাশাপাশি ইসরাইল গাজার খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। চিকিৎসা সামগ্রী ও ওষুধের অভাবে ৪০টিরও বেশি মেডিকেল সেন্টার তাদের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*