বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৩৩
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / অন্যান্য / আশুলিয়া / সাভার-আশুলিয়ায় ও ধামরাই ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

সাভার-আশুলিয়ায় ও ধামরাই ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৩ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গত রবিবার (৭ই-জুন) ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাভারের কলমা এলাকা থেকে মো. রাসেল (৩৯) নামে এক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

একই দিনে সাভারের বাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোসা. শ্রাবণী আক্তার ওরফে আলিফা (২২)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

পরে সাভারের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে মো. জাহিদ হাসান ওরফে শুভ (২৯) এবং মো. ইব্রাহিম (৫০)-কে হেরোইনসহ আটক করা হয়।

আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিচালিত আরেক অভিযানে মো. ওয়াজেদ শেখ (২৮)-কে আনুমানিক ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার করা হয়।

এদিকে ধামরাইয়ের বাথুলী এলাকায় অভিযান চালিয়ে মো. হুকুম আলী (৫০), মো. জহিরুল ইসলাম (৪০) এবং মো. জাহিদুল ইসলাম শিবলু (৩৬)-কে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের হেরোইন ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

অপরদিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সজিব হোসেন (৩০)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*