বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৫১
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / অন্যান্য / আশুলিয়া / আশুলিয়ার ডেন্ডাবরে পল্লী বিদ্যুতের ঠিকাদারকে গলা কেটে হত্যা

আশুলিয়ার ডেন্ডাবরে পল্লী বিদ্যুতের ঠিকাদারকে গলা কেটে হত্যা

ফাহাদ-ই-আজম:- আশুলিয়ায় কাজিম উদ্দিন নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৭-ফেব্রুয়ারি ) আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কাজিম উদ্দিন (৫৬) স্থানীয় ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় রাতে বাড়ির পেছনে খামারের একটি ঘরে থাকতেন কাজিম উদ্দিন। ওই ঘরের তালার একটি চাবি নিহতের কাছে ও আরেকটি তাঁর স্ত্রীর কাছে ছিল। সকালে নিহতের স্ত্রী দরজার তালা খুলে ভেতরে ঢুকে বিছানার ওপরে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় নিহতের গলায় ধারালো অস্ত্রের জখম ছিল। পুলিশকে অবহিত করলে নিহতের মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে দেখা গেছে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*