| |
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / রাজশাহী / রাজশাহী / ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচ জন নিহত

ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচ জন নিহত

এশিয়ান বার্তা ডেস্কঃ– রাজশাহীতে ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) বিকাল তিনটার দিকে পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামের ইনসাব আলি (৭৫), তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫), মেয়ে পারভিন বেগম (৩৫), নাতনি কলেজছাত্রী শারমিন (১৭) ও একই উপজেলার মকামপুর গ্রামের সিএনজিচালক মোখলেসুর রহমান (৩৫)।

নিহতের স্বজনরা জানান, ইনসাব আলি ক্যানসারে আক্রান্ত। তাকে কেমোথেরাপির জন্য রাজশাহীতে নিয়ে আসা হচ্ছিল।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাক্কারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকালে বেলপুকুর বাইপাস এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও সিএনজির যাত্রীরা নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় নিয়ে যাওয়ার পথে তিন জন মারা যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*