
ফাহাদ-ই-আজমঃ- সারাদেশে জামায়াত-বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির বিরুদ্ধে দ্বিতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়কে শান্তি মিছিল ও সমাবেশ করেন সাভার উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে।
আজ বুধবার ( ১লা-নভেম্বর ) সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মী শান্তি মিছিল ও সমাবেশ করে অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াত-বিএনপি বিরোধী স্লোগান দেন পুলিশ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, জামায়াত শিবির রাজাকার এই মূহূর্তে বাংলা ছাড়সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, বিএনপি-জামাত জোট আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ, আগুন সন্ত্রাস ও মানুষ হত্যা করছে। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করলে তার জবাব রাজপথেই দেওয়া হবে।
অবরোধ বিরোধী শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজানসহ স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগীরা।
Asian Barta