শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪১
আপডেট
আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা
Home / রাজনীতি / বিএনপির বৈঠক ব্রিটিশ হাইকমিশনারের বাসায়

বিএনপির বৈঠক ব্রিটিশ হাইকমিশনারের বাসায়

এশিয়ান বার্তা ডেস্ক:- বাংলাদেশ সফররত ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বারিধারায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। সারাহ কুকের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেটও উপস্থিত ছিলেন।

জানা গেছে, যৌথ অঙ্গীকার বাস্তবায়নে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ। সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দিবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। এ জন্য সোমবার ঢাকায় এসেছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন।তবে বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

এ বিষেয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ব্রিটিশ একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। চলমান রাজনৈতিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*