শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / বাংলাদেশ / ঢাকা / কেরানীগঞ্জে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

কেরানীগঞ্জে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

এশিয়ান বার্তা ডেস্ক:- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট রউফনগর এলাকায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম কারখানাটিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির সময় হাতেনাতে রিপন(৩৫) ও শাহিন (২৭) নামের দুই অস্ত্র তৈরির কারিগরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তাদের তৈরিকৃত দুটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।

অভিযানের শেষে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে একটি চক্র কাজ করছে বলে আমাদের কাছে তথ্য ছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পেয়েছি। আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং ইতিপূর্বে এই ধরনের অস্ত্র বানিয়ে আরও কোথাও বিক্রি করেছে কিনা, আটকদের জিজ্ঞাসাবাদ করে অনুসন্ধান করে টোটাল চক্রটিকে বের করবো এবং অচিরেই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*