বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৫
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / আবহাওয়া / উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদী ফুঁসে উঠছে,শনিবার থেকে বাড়বে বৃষ্টি

উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদী ফুঁসে উঠছে,শনিবার থেকে বাড়বে বৃষ্টি

এশিয়ান বার্তা ডেস্ক:- শ্রাবণের প্রথম ভাগে বৃষ্টির দেখা না মিললেও শেষ ভাগে এসে প্রায় প্রতিদিন দেখা মিলছে বৃষ্টির।

বৃহস্পতিবার (১০ই-আগস্ট) সকাল থেকে ঢাকায় রোদ ও গরম থাকলেও বিকেলে আকাশ কালো হয়ে নামে অঝোর ধারায় বৃষ্টি। ঢাকা ছাড়া সারাদেশেই এদিন কম-বেশি বৃষ্টি হয়েছে।শনিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম ও বান্দরবান জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সময়বিশেষে দ্রুত বাড়তে পারে। বৃহস্পতিবার উজানের ঢল ও ভারী বর্ষণে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। ফলে নীলফামারীর তিস্তাপাড়ে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যা সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী পরিচালক সরদার উদয় রায়হান বলেছেন,আগামী দুইদিন চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, নদীর পানিও কমতে শুরু করেছে। আমরা আশা করছি, দুতিনদিনের মধ্যেই বন্যার পানি অনেক নেমে যাবে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়।এবার শ্রাবণের শেষে এসে ভারি বর্ষণকে বর্ষার ‘পরিপূর্ণ রূপ’ হিসেবে দেখছে আবহাওয়া অধিদপ্তর। তার মধ্যে বান্দরবানের বৃষ্টি ছিল স্বাভাবিকের চেয়ে বেশি, যাতে তলিয়ে যায় এ জেলা শহর। নয় দিনে এ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ হাজার ৬৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, গত ৯ দিনে চট্টগ্রামে ৭২৭ মিলিমিটার, কক্সবাজারে ৪১১ মিলিমিটার ও রাঙামাটিতে ৬৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে এই সময়ে এ অঞ্চলের সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারি, গোয়াইন, ঝালুখালি, ভোপাই-কংস, সোমেশ্বরী ও যাদুকাটা নদ-নদীর পানি সময়বিশেষে দ্রুত বাড়তে পারে। ব্রহ্মপুত্র, যমুনা ও ভারতের গঙ্গা নদীর পানিও বাড়ছে, যা আরও তিন দিন বাড়তে থাকবে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*