শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:১১
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / অন্যান্য / সাভারে ইসলামী ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকাসহ গ্রেপ্তার তিন

সাভারে ইসলামী ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকাসহ গ্রেপ্তার তিন

ফাহাদ-ই-আজম:- সাভারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১ লাখ টাকা উদ্ধার ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

রোববার (২৮ মে) দুপুর ১টার দিকে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। গ্রেপ্তারকৃতরা হলেন মাগুড়া জেলার সদর থানার রাঘব দাইড় গ্রামের মো. শিমুল। বরিশাল জেলার গৌরনদী থানার তাওহিদ ইসলাম। পটুয়াখালী জেলার দশমিনা থানার ঠাকুরহাট বাজার এলাকার জসিম উদ্দিন। এর মধ্যে শিমুলের নামে ঢাকার ডিএমপিসহ বিভিন্ন থানায় মানব প্রাচারমাদকদ্রব্যসহ ৯ টি মামলা রয়েছে। এ ছাড়া তাওহিদ ইসলাম নামের ১ টি ও জসিমের নামে ৩ টি মামলা রয়েছে।

মো. আসাদুজ্জামান জানান৭ মে সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংকের মার্কেটিং ম্যানেজার হাবিবুর রহমান ও সিকিউরিটি ইনচার্জ নাঈম ইসলাম একটি কালো ব্যাগে নগদ ২৫ লাখ ৬০ হাজার টাকা নিয়ে ব্যাংকের হেমায়েতপুর শাখায় জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশে আল-মাদানী রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সাদা রংয়ের একটি প্রাইভেট কার হঠাৎ তাদের সামনে ব্রেক করে। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই প্রাইভেট কারে থাকা ছিনতাইকারী চক্রের এক সদস্য তাদের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি জানিয়ে ৮ মে সাভার মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগীরা। তিনি বলেনসাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসানসহ পুলিশের বিশেষ টিম ২৭ মে পটুয়াখালীর দশমিনা থানার আদর্শনগর এলাকার নিজ বাড়ি থেকে জসিমকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জসিমের দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিমুল ও তাওহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*