শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:১০
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / লিড নিউজ / সিলেট ৫ মেয়র প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল

সিলেট ৫ মেয়র প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল

এশিয়ান বার্তা ডেস্ক:- সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১১ মেয়র প্রার্থীর মধ্যে ৫ জনেরই মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া সাধারণ ওয়ার্ডে ২৮৭ কাউন্সিলর প্রার্থী মধ্যে ৬ জনের এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৯ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় যাচাই-বাছাই শেষে সিলেটের রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির এসব তথ্য জানান। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১১ মেয়র প্রার্থীর মধ্যে ৫ জনেরই মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া সাধারণ ওয়ার্ডে ২৮৭ কাউন্সিলর প্রার্থী মধ্যে ৬ জনের এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৯ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যাচাই-বাছাই শেষে সিলেটের রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির এসব তথ্য জানান।

মনোনয়ন বৈধ হওয়া মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও জাকের পাটির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র), মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।

এ ছাড়া মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন- সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

আগামী ২১ জুন সিলেট সিটি নির্বাচনে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের সিলেট মহানগরীতে ওয়ার্ড সংখ্যা ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬১৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ এবং নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। সিলেট সিটি নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি এবং ভোট কক্ষ ১ হাজার ৩৬৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*