সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:০৬
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / ঢাকা / কিশোরগঞ্জ / মোটরসাইকেল দুর্ঘটনায় মিঠামইনে নিহত ২

মোটরসাইকেল দুর্ঘটনায় মিঠামইনে নিহত ২

এশিয়ান বার্তা ডেস্ক:- কিশোরগঞ্জের মিঠামইনে শুক্রবার বিকেলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।নিহতরা হলেন- অষ্টগ্রাম উপজেলার আবদুর রউফের ছেলে হারুন (৪৫) ও মিঠামইন উপজেলার বড় হাটী গ্রামের রমণ দাসের ছেলে নাক্কু দাস (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হাওরে অলওয়েদার সড়কে ইটনা থেকে মোটরসাইকেলে ফিরছিলেন অষ্টগ্রাম উপজেলার হারুন। মিঠামইন উপজেলার ঢাকী ব্রিজে পৌঁছানোর পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান হারুন। উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও দু’জন আহত হয়। শুক্রবার বিকেলে মিঠামইন উপজেলার নাক্কু দাস ভৈরব থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অষ্টগ্রামের বাদশালা গ্রাম থেকে কিছুটা সামনে যাওয়ার পর সড়কে রাখা ধানের পাড়ায় ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে মিঠামইন উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজন আহত হয়।

মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। স্বজনরা মরদেহ নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*