শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / বাংলাদেশ / ঢাকা / গোপালগঞ্জ / বাস-নসিমন সংঘর্ষে গোপালগঞ্জে নিহত ৩

বাস-নসিমন সংঘর্ষে গোপালগঞ্জে নিহত ৩

এশিয়ান বার্তা ডেস্ক:- গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮-এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামের দীনেশ অধিকারী (৫৫), সঞ্জয় বৈরাগী (৩৫) ও মিহির বৈরাগী (৪০)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ের পুলিশের পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, শুক্রবার সদর উপজেলার তালা বাজারে কাঁচামাল বিক্রি শেষে সন্ধ্যায় চার ব্যবসায়ী নসিমনে করে গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে ফিরছিলেন। পথে সোনাশুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই নসিমনের চালক ও ব্যবসায়ী দিনেশ অধিকারী নিহত হন। আহত হন সঞ্জয় বৈরাগী, মিহির বৈরাগী ও পথিক নামে নসিমনে থাকা অপর তিন ব্যবসায়ী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে সঞ্জয় বৈরাগী ও মিহির বৈরাগীর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*