শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৪
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / বাংলাদেশ / রংপুর / দিনাজপুর / হিটস্ট্রোকে ৭০০ মুরগির মৃত্যু

হিটস্ট্রোকে ৭০০ মুরগির মৃত্যু

এশিয়ান বার্তা ডেস্ক:-দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বুসরা এগ্রো ফার্মে হিটস্ট্রোকে ৭০০ ব্রয়লার মুরগি মারা গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার শিবনগর ইউনিয়নের শমশেরনগর গ্রামের মো. বাবু ইসলামের খামারে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার অন্য খামারিরা।

খামারি বাবু জানান, তাঁর খামারে ১ হাজার ৬০০ মুরগি ছিল। প্রতিটি মুরগির বয়স ছিল ২৯ দিন এবং ওজন প্রায় দুই কেজি। এর মধ্যে মঙ্গলবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে অতিরিক্ত গরমের কারণে ৭০০ মুরগি মারা যায়। তিনি আরও জানান, গরম থেকে মুরগি বাঁচানোর জন্য খামারের ভেতরে পানি ও বড় ফ্যানের ব্যবস্থা ছিল; এরপরও মুরগিগুলো রক্ষা করা যায়নি। এতে প্রায় সোয়া দুই লাখ টাকার ক্ষতি হয়েছে তার।

অপর খামার মালিক হাবিবুর রহমান রতন জানান, খাদ্যের যে দাম এরপরও অনেক কষ্ট করে মুরগিগুলো পালন করছেন। এলাকায় এক খামারে গরমে মুরগি মারা গেছে। এভাবে মুরগি রাখা যাবে না। লোকসান হলেও মুরগি বিক্রি করে দিতে হবে।

উপজেলা পশুসম্পদ অধিদপ্তর সূত্র বলছে, অতিরিক্ত গরমে মুরগির হিটস্ট্রোক হচ্ছে। খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে কার্যকর ফল পাওয়া যাবে না।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলায় মোট মুরগির খামার ১৭৬টি। এর মধ্যে ব্রয়লার খামার ১৫০টি এবং লেয়ার খামার ২৬টি রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এ ধরনের আবহাওয়ায় মুরগির খামারে সবচেয়ে বড় সমস্য হলো তাপমাত্রা। বাড়তি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে খামারের ক্ষতি হবে। টিনের চালার ওপর চট, খড়, পাতা ব্যবহার করা যেতে পারে, এতে কিছুটা শীতল থাকবে শেড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*