সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৩১
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / বাংলাদেশ / খুলনা / সুন্দরবনের আত্মসমর্পণকারী সাবেক দস্যুদের ঈদ উপহার দিয়েছে র‍্যাব

সুন্দরবনের আত্মসমর্পণকারী সাবেক দস্যুদের ঈদ উপহার দিয়েছে র‍্যাব

এশিয়ান বার্তা ডেস্ক:- সুন্দরবনের আত্মসমর্পণকারী সাবেক দস্যুদেরকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। আজ সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মোংলা বন্দরের পিকনিক কর্নারে ২৮৪ জনের সাবেক দস্যু পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী প্রদান করেন র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান। আত্মসমর্পণকারী ২৭টি পরিবারের ২৮৪ জনের প্রত্যেককে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিসমিস, জিরা, মসলা, পেঁয়াজ, আলু, বাদাম ও নগদ অর্থ দেওয়া হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, ‘২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত ঘোষণা করার পর সেখানে এখন সুবাতাস বইছে। ফলে জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কাউকে দিতে হচ্ছে না। সুন্দরবনে মৌয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবই নিরাপদে রয়েছে। প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং র‍্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ দস্যুমুক্ত। আত্মসমর্পণকারী সাবেক এ দস্যুদের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*