শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৪৪
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / খেলাধুলা / তুরস্কে বাংলাদেশ আর্চারি দল

তুরস্কে বাংলাদেশ আর্চারি দল

এশিয়ান বার্তা ডেস্ক:- আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-১ টুর্নামেন্টে অংশ নিতে আজ (১৭ এপ্রিল) তুরস্কের আনাতোলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ আর্চারি দল। আগামীকাল (১৮ এপ্রিল) থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। ৫২টি দেশ থেকে ২২৩জন পুরুষ ও ১৭১জন মহিলা আর্চার অংশ নেবেন এই আসরে।

বাংলাদেশ থেকে অংশ নেবেন মোট সাতজন আর্চার। এর মধ্যে রিকার্ভ বিভাগে ৪ জন পুরুষ এবং একজন নারী আর্চার অংশ নেবে। টোকিও অলিম্পিক খেলা অলিম্পিয়ান দিয়া সিদ্দিকী একমাত্র রিকার্ভ নারী আর্চার। কম্পাউন্ড বিভাগে অংশ নেবেন মাত্র দুইজন আর্চার। একজন নারী ও একজন পুরুষ। তাই এই টুর্নামেন্টে দলগত ইভেন্টে অংশ নেওয়া হচ্ছে না বাংলাদেশের।

বাংলাদেশ দল: দিয়া সিদ্দিকী, হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ, মোহাম্মদ আশিকুজ্জামান ও পুষ্পিতা জামান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*