| |
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / খেলাধুলা / গেতাফের মাঠে বার্সেলোনার হোঁচট

গেতাফের মাঠে বার্সেলোনার হোঁচট

এশিয়ান বার্তা ডেস্ক:- লিগের শেষদিকে এসে ছন্দ হারাচ্ছে বার্সেলোনা। টানা দুই ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হয়েছে জাভি হের্নান্দেসের দলকে। লা লিগায় রোববার গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। আগের ম্যাচে জিরোনার বিপক্ষে একই ফলাফল আসে ক্লাবটির।

ঘরের মাঠে শুরুটা ভালোই পায় গেতাফে। পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। বক্সে মুনির এল হাদ্দাদিকে বল বাড়ান বোরহা মায়োরাল। তবে ঠিকঠাক হেড নিতে পারেননি এই ফরোয়ার্ড। ২৫তম মিনিটে সুযোগ পায় বার্সেলোনা। তবে রাফিনিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে দ্বিতীয় শট নেন আলেহান্দ্রে বাল্দে। সেটিও পোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পর একইভাবে খেলতে থাকে বার্সা। বল দখলে এগিয়ে থাকলেও গেতাফের রক্ষণভাগে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। এভাবে শেষ পর্যন্ত লড়ে যায় কাতালানরা। ফলে আগের ম্যাচের মতো ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

২৯ ম্যাচে ২৩ জয় ও ৪ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৩১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে গেতাফে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*