| |
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / ঢাকা / আরো কয়েকদিন তীব্র তাপদাহ থাকতে পারে  

আরো কয়েকদিন তীব্র তাপদাহ থাকতে পারে  

এশিয়ান বার্তা ডেস্ক:- তাপদাহ পরিস্থিতি আগামী আরো ২-৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা প্রায় দুই সপ্তাহ চলমান তীব্র গরমে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষেরা পড়েছেন দুর্বিসহ কষ্টে। প্রাকবর্ষা বা গ্রীস্মকালের উষ্ণতম মাস এপ্রিলের শুরু থেকে দেশব্যাপী এক যোগে শুরু হয় তাপদাহ। পুরো দেশব্যাপী টানা ১৩ দিন ধরে তাপদাহ পরিস্থিতি চলমান রয়েছে৷

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের দিক থেকে দক্ষিণা বাতাস স্থলভাগের দিকে আসতে শুরু করেছে। বাতাসের পরিবর্তিত গতি ক্রমেই বেড়ে সাথে জ্বলীয়বাষ্প নিয়ে আসায় দেশের আকাশে মেঘের দেখা মিলবে। এতে আগামী দু-তিন দিন তাপমাত্রা কমলেও বাতাসে জ্বলীয়বাষ্প থাকায় আর্দ্রতা বেড়ে ঘাম হবে, ফলে গরমে অস্বস্তি অনুভুত হবে বেশি।

এবার প্রায় পুরো দেশ জুড়ে বিস্তৃত তাপদাহ পরিস্থিতি একটানা চলমান রয়েছে যা ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে। এর আগে ১৯৯৫ সালে টানা ৩৫ দিন তাপদাহ পরিস্থিতি তৈরি হলেও সেবার সমগ্র দেশে নয় বরং বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তাপদাহ ছিল।

ঢাকা বিভাগীয় আবহাওয়া কেন্দ্রের চেয়ারম্যান ফাতেমা বেগম বলেন, এবারে তাপদাহ পরিস্থিতিতে অঞ্চল বিশেষে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সাথে রাতের তাপমাত্রা বেড়ে যাওয়াতে গরমের অস্বস্থি চরমে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*