
ফাহাদ-ই-আজম:- সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহতদের দেখতে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন করেছেন ঢাকা জেলা উত্তর জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাতে নেতৃবৃন্দ হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আহত প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঢাকা জেলা উত্তর জামায়াতের আমীর আফজাল হোসেন, সেক্রেটারী শাহাদাৎ হোসেন, আইন ও মানবাধিকার সেক্রেটারী এড. শহীদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারী ও সাভার পৌরসভার সাবেক কমিশনার হাসান মাহমুব মাষ্টার, প্রচার ও মিডিয়া সেক্রেটারী আসাদুজ্জামান, সাভার থানা জামায়াতের আমীর আব্দুল কাদের ও সাভার পৌর আমীর আজিজুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরে জামায়াত নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুরর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া সাভার প্রেসক্লাব পরিদর্শন করেন।
Asian Barta