বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩৪
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / খেলাধুলা / বিরাটের গোল্ডেন ডাকের দিনে ব্যাঙ্গালুরুর সংগ্রহ ১৮৯

বিরাটের গোল্ডেন ডাকের দিনে ব্যাঙ্গালুরুর সংগ্রহ ১৮৯

এশিয়ান বার্তা ডেস্ক:- রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

দলটির ওপেনার ও অধিনায়ক বিরাট কোহলি ওপেন করতে নেমে ইনিংসের প্রথম বলেই লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন। তাকে তুলে নেন ট্রেন্ট বোল্ট। পরেই বোল্ট ফেরান শাহবাহ আহমেদকে। ১২ রানে ২ উইকেট হারায় ব্যাঙ্গালুরু।

সেখান থেকে ওপেনার ফ্যাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল দারুণ ইনিংস খেলে দলকে ভালো সংগ্রহের পথে তুলে নেন। ডু প্লেসি ৩৯ বলে খেলেন ৬২ রানের ইনিংস। আটটি চার ও দুটি ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার।

গ্লেন ম্যাক্সওয়েল খেলেন ৭৭ রানের ইনিংস। চারে নেমে তিনি ৪৪ বলের মুখোমুখি হয়ে ৭৭ রানের ইনিংস খেলেন। ছয়টি চার ও চারটি ছক্কার শট দেখা যায় এই ব্যাটারের ব্যাট থেকে। পরে মাহিপার লরমর এবং দিনেশ কার্তিক (১৩ বলে ১৬) ঝড়ো ব্যাট করতে না পারায় দুইশ’ রান হয়নি ব্যাঙ্গালুরুর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*