বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৫৮
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / বাংলাদেশ / ঢাকা / কিশোরগঞ্জ / বিএনপির ডাকা অবরোধে কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২,আহত অন্তত ২০জন

বিএনপির ডাকা অবরোধে কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২,আহত অন্তত ২০জন

এশিয়ান বার্তা ডেস্ক:- বিএনপির ডাকা অবরোধে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে আঞ্চলিক সড়কের অবস্থান নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশি বাধা উপক্ষো করে মহাসড়কে মিছিল করে তারা। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, সংঘর্ষে পুলিশের গুলিতে কৃষক দল কর্মী বিল্লাল হোসেন (৩০) ও ছাত্রদলকর্মী রেফায়েত উল্লাহ (২০) নিহত হয়েছেন। এদিকে পুলিশ একজন নিহত হয়েছে বলে দাবি করেছেন। বিএনপির নেতাকর্মীদের দাবি, পুলিশের গুলিতেই আমাদের দুজন কর্মী নিহত হয়েছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এ সময় পুলিশকে মারতে এলে তখন আত্মরক্ষায় গুলি ছুড়লে দুজন নিহত হওয়ার খবর শুনেছি।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে বা কিভাবে তারা নিহত হয়েছে তা এখনো সঠিক বলা যাচ্ছে না। আমি নিশ্চিত হয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*