বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৬
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / খেলাধুলা / ইয়ং-ডার্লির ব্যাটে তিনশ’ ছোঁয়া লক্ষ্য পেল পাকিস্তান

ইয়ং-ডার্লির ব্যাটে তিনশ’ ছোঁয়া লক্ষ্য পেল পাকিস্তান

এশিয়ান বার্তা ডেস্ক:- নিউজিল্যান্ডের মূল একাদশের বেশ ক’জন আইপিএল নিয়ে ব্যস্ত। তবু পাকিস্তানের মাটিতে সেরাটা দিয়ে লড়াই করছে ব্ল্যাক ক্যাপসরা। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে হারেনি তারা। এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওপেনার উইল ইয়ং এবং তিনে নামা ডার্লি মিশেলের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ পেয়েছে কিউইরা।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ রানের ওপেনিং জুটি পায় নিউজিল্যান্ড। চাঁদ বোয়েস ফিরে যান ২৬ বলে ১৮ রান করে। এরপর ১০২ রানের জুটি গড়েন ইয়ং ও ডার্লি মিশেল। সেঞ্চুরির পথে থাকা ওপেনার ইয়ং ফিরে যান ৭৮ বলে ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলে। তিনি আটটি চার ও দুটি ছক্কার শট খেলেন। এরপর টম ল্যাথাম ফিরে যান ৩৬ বলে ২০ রান করে। সুবিধা করতে পারেননি কিউই অধিনায়ক। টি-২০ সিরিজে দুর্দান্ত খেলা মার্ক চাপম্যানও ১৪ বলে ১৫ করে ফিরে যান। তবে ডার্লি মিশেল ছিলেন অন্য প্রান্তে। তিনি সাজঘরে ফেরার আগে ১১৫ বলে ১১ চার ও এক ছক্কায় ১১৩ রান করেন। হেনরি নিকোলাস যোগ করেন ২০ রান।  পাকিস্তানের হয়ে তিন পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ দুটি করে উইকেট নিয়েছেন। এর মধ্যে শাহিন ১০ ওভারে ৬৩ ও হ্যারিস ৬৫ রান খরচা করেন। তবে তরুণ নাসিম ছিলেন অনবদ্য। তিনি ১০ ওভারে মাত্র ২৯ রান দেন। এছাড়া শাদাব খান ১০ ওভারে ৫৫ রান দিয়ে নেন একটি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*