বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৩৯
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / অন্যান্য / ধামরাই / ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযানে মাদক ও মোটরসাইকেল উদ্ধার, আটক ৪

ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযানে মাদক ও মোটরসাইকেল উদ্ধার, আটক ৪

ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুরিয়া হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে ধামরাই উপজেলার খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে কৃষ্ণ চন্দ্র মনি দাস (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ধামরাই উপজেলার সোয়াপুর নয়াপাড়া এলাকার মৃত গঙ্গাধর চন্দ্র মনি দাসের ছেলে। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং আনুমানিক ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে সাভারের শোভাপুর এলাকা থেকে শাহাজাহান ওরফে শারজাহান (২৯) ও মো. আরিফ (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শাহাজাহান মকুল হোসেনের ছেলে এবং শোভাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আরিফ ফরিদ উদ্দিনের ছেলে এবং সাভারের গেন্ডা এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরোনো মোটরসাইকেল জব্দ করা হয়।

এছাড়া ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আবু তাহের (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি ধামরাইয়ের ইশাননগর এলাকার আব্দুল কাদেরের ছেলে।

একই দিনে ধামরাইয়ের ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন (৪০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি ধামরাই উপজেলার সূয়াপুর দক্ষিণপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*